ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

লোকসান ৫৩০৭ কোটি টাকা : দেখিয়েছে মুনাফা ৮৭ কোটি

২০২৬ জুন ০৯ ০৮:৪৯:৩১
লোকসান ৫৩০৭ কোটি টাকা : দেখিয়েছে মুনাফা ৮৭ কোটি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ২০২৫ সালে প্রায় ৫ হাজার ৩০৭ কোটি টাকা লোকসান হয়েছে। কিন্তু এ ব্যাংক কর্তৃপক্ষ এই লোকসানের পরিবর্তে কৃত্রিমভাবে মুনাফা দেখিয়েছে। যা নিরীক্ষকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, এ ব্যাংক কর্তৃপক্ষ আর্থিক হিসাবে শেয়ারপ্রতি ০.৭৪ টাকা করে ৮৬ কোটি ৫১ লাখ টাকার নিট মুনাফা দেখিয়েছে। তবে হিসাব মান অনুযায়ি পুরো সঞ্চিতি গঠন করা হলে ব্যাংকটির লোকসান হতো ৫ হাজার ৩০৬ কোটি ৬৮ লাখ টাকা। যা শেয়ারপ্রতি হিসাবে ৪৬.০৮ লোকসান।

অন্যদিকে এই ব্যাংক কর্তৃপক্ষ আর্থিক হিসাবে শেয়ারপ্রতি ২১.১৬ টাকা করে মোট ২ হাজার ৪৩৬ কোটি ৯৮ লাখ টাকার নিট সম্পদ দেখিয়েছে। অথচ কোম্পানিটির প্রকৃতপক্ষে সঞ্চিতি গঠন করলে কোন সম্পদই নেই। উল্টো ২ হাজার ৮৬৯ কোটি ৭০ লাখ টাকা বা শেয়ারপ্রতি ২৪.৯২ টাকার ঋণাত্মক সম্পদ হয়।

নিরীক্ষক জানিয়েছে, আল-আরাফাহ ব্যাংকে প্রদত্ত ঋণ ও অফ ব্যালেন্স শীট আইটেমের কারণে সঞ্চিতি গঠনের দরকার ছিল ৬ হাজার ৯৮৩ কোটি ৮৯ লাখ টাকা। কিন্তু ব্যাংক ওইসব কারনে সঞ্চিতি করেছে ১ হাজার ৯৮৫ কোটি ৩১ লাখ টাকা। এক্ষেত্রে সঞ্চিতি ঘাটতির পরিমাণ ৪ হাজার ৯৯৮ কোটি ৫৮ লাখ টাকা।

এছাড়া ব্যাংকটিতে অন্যান্য সম্পদে ৯৯.০২ কোটি টাকা, নন-ব্যাংকিং সম্পদে ৩.০১ কোটি টাকা, অন্যান্য ব্যাংকে থাকা সম্পদে ২০৬.১৯ কোটি টাকা টাকার সঞ্চিতি ঘাটতি রয়েছে।

তবে ব্যাংকটির অপর্যাপ্ত মুনাফার কারনে বাংলাদেশ ব্যাংক ওই সঞ্চিতি পরবর্তীতে গঠন করার সুযোগ দিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের এই সুযোগ আন্তর্জাতিক হিসাব মানের সঙ্গে সামঞ্জসূপূর্ণ না। কারন ব্যাংকটিকে এখন সঞ্চিতি গঠন থেকে বিরত থাকার সুযোগ দিলেও ভবিষ্যতে ঠিকই এই বিশাল পরিমাণের সঞ্চিতি করতে হবে। সেটার প্রভাব এখন না দেখিয়ে ভবিষ্যতে দেখানো হবে। এটা এক ধরনের বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা।

উল্লেখ্য, ১৯৯৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ১৫১ কোটি ৬৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৮৪.৮৯ শতাংশ। কোম্পানিটির সোমবার (৮ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ১৪.৫০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন