অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বিদায়ী সপ্তাহে (২৭ ডিসেম্বর-০১জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৪১৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ২৮.১৩ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৯ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৮.১৩ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৭ ডিসেম্বর-০১জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৪১৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ২৮.১৩ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৯ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৮.১৩ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১৬ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪.৭১%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - ওরিয়ন ইনফিউশনের ৩.২৯%, উত্তরা ব্যাংকের ৩.০০%, রহিমা ফুডের ২.৬৭%, সোনালী পেপারের ২.৬৩%, সিমটেক্স ইন্ড্রাস্ট্রিজের ২.৫৬%, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২.৪৪%, সায়হাম কটনের ২.৩৫%, স্কয়ার ফার্মার ২.৩১% ও ফাইন ফুডসের ২.১৭% লেনদেন হয়েছে।