শেয়ারবাজারে উত্থান দিয়ে ফেব্রুয়ারি শুরু
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (০১ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারে উত্থান হয়েছে। এরমাধ্যমে উত্থান দিয়ে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের যাত্রা। এছাড়া এ মাসের প্রথম কার্যদিবসে লেনদেনও বেড়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৩ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২০ পয়েন্ট।
এর আগের ৩ কার্যদিবসের মধ্যে বুধবার ৩৪ পয়েন্ট, মঙ্গলবার ৬০ পয়েন্ট ও সোমবার ৮ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৬২৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (০১ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারে উত্থান হয়েছে। এরমাধ্যমে উত্থান দিয়ে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের যাত্রা। এছাড়া এ মাসের প্রথম কার্যদিবসে লেনদেনও বেড়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৩ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২০ পয়েন্ট।
এর আগের ৩ কার্যদিবসের মধ্যে বুধবার ৩৪ পয়েন্ট, মঙ্গলবার ৬০ পয়েন্ট ও সোমবার ৮ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৬২৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫৫০ কোটি ২০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৪৯ লাখ টাকা বা ১৪ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৮ টি বা ৪২.৮৬ শতাংশের। আর দর কমেছে ১৬২ টি বা ৪১.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২ টি বা ১৫.৮২ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০ টির, কমেছে ৫৯ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৭৩ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমেছিল।