রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন পরীমনি
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর আগে। তবে তাদের সম্পর্ক ভাঙনের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কি না-এ প্রশ্ন ঘুরেফিরে এসেছে বারবার। অবশেষে সেই জল্পনা-কল্পনা নিয়ে মুখ খুললেন পরীমনি নিজেই।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন ও রাজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে তৃতীয় পক্ষের বিষয়টি স্পষ্টভাবে নাকচ করেন তিনি।
পরীমণি বলেন, ...

পরীমণি বলেন, “তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয়, এটা তো সে (রাজ) জানেই না। কিংবা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না।”
বিনোদন অঙ্গনে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া একটি প্রচলিত ধারণাকেও ভুল বলে উল্লেখ করেন তিনি। পরীমণি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে-আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল একটা কথা।”
রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষ্য, “আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।”
উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে পরীমনির মা হতে চলার খবর প্রকাশ্যে আনেন শরিফুল রাজ। একই সঙ্গে তাদের বিয়ের বিষয়টিও জানান তিনি। পরে পরীমনিও নিশ্চিত করেন যে সন্তানের বাবা রাজ। তাদের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে হয় দুজনের। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের পুত্রসন্তান।