বিনোদন ডেস্ক : জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ। তার নামে ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকে নিয়মিত দেওয়া হয় স্ট্যাটাস, আপলোড করা হয় ছবি এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে।

তবে মৌ জানিয়েছেন, ফেসবুকে তার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। এর বাইরে সামাজিকমাধ্যমে তার কোনো অ্যাকাউন্ট নেই।

এ বিষয়ে মৌ বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের খুব সুন্দর করে ...

বিনোদন ডেস্ক : জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ। তার নামে ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকে নিয়মিত দেওয়া হয় স্ট্যাটাস, আপলোড করা হয় ছবি এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে।

তবে মৌ জানিয়েছেন, ফেসবুকে তার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। এর বাইরে সামাজিকমাধ্যমে তার কোনো অ্যাকাউন্ট নেই।

এ বিষয়ে মৌ বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের খুব সুন্দর করে অনুরোধ করছি- এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া- এসব আইনত অপরাধ।

তিনি আরো বলেন, ইতোমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এসব করছে, সাবধান হোন। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তা-ই হবে।

এর আগে নন্দিত অভিনেতা আলমগীরসহ অনেকের ফেক আইডির অস্তিত্ব পাওয়া গেছে সামাজিকমাধ্যমে। এবার তালিকায় নাম উঠল জনপ্রিয় এ মডেলের।