মেঘনা কনডেন্সড মিল্কের টিকে থাকা নিয়ে শঙ্কা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক কয়েক বছর ধরে টানা লোকসানে রয়েছে। এতে করে কোম্পানিটি সম্পদ ঋণাত্মক হয়ে গেছে। যা কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরে নিট ১৬ কোটি ৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি (১০.০৫) টাকা লোকসান হয়েছে। এতে কোম্পানিটির সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক কয়েক বছর ধরে টানা লোকসানে রয়েছে। এতে করে কোম্পানিটি সম্পদ ঋণাত্মক হয়ে গেছে। যা কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরে নিট ১৬ কোটি ৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি (১০.০৫) টাকা লোকসান হয়েছে। এতে কোম্পানিটির সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) ঋণাত্মক দাঁড়িয়েছে ১৪৯ কোটি ২২ লাখ টাকায়। যে কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) নেমেছে ঋণাত্মক (১৬.১৫) টাকায় এবং ওই অর্থবছরে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক (০.৪৯) টাকা হয়েছে।
এই অবস্থায় মেঘনা কনডেন্সড মিল্কের ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা কনডেন্সড মিল্কের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬ কোটি টাকা। এরমধ্যে ৬২.৫৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৭.০০ টাকায়।