অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় অর্জিত মুনাফার প্রায় পুরোটাই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আগের বছরে মুনাফার থেকে বেশি লভ্যাংশ ঘোষণা করেছিল। যাতে লভ্যাংশের বড় একটি অংশ কোম্পানির সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হয়।

জানা গেছে, গ্রামীণফোনের ২০২৫ সালে শেয়ারপ্রতি ২১.৯০ টাকা হিসাবে ২ হাজার ৯৫৭ কোটি ১৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ২১৫ শতাংশ বা শেয়ারপ্রতি ২১.৫০ টাকা ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় অর্জিত মুনাফার প্রায় পুরোটাই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আগের বছরে মুনাফার থেকে বেশি লভ্যাংশ ঘোষণা করেছিল। যাতে লভ্যাংশের বড় একটি অংশ কোম্পানির সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হয়।

জানা গেছে, গ্রামীণফোনের ২০২৫ সালে শেয়ারপ্রতি ২১.৯০ টাকা হিসাবে ২ হাজার ৯৫৭ কোটি ১৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ২১৫ শতাংশ বা শেয়ারপ্রতি ২১.৫০ টাকা হিসেবে মোট ২ হাজার ৯০৩ কোটি ১৫ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ মুনাফার ৯৮.১৭ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বাকি ১.৮৩ শতাংশ বা ৫৪ কোটি ১ লাখ টাকা সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে।

কোম্পানিটির পর্ষদ এরইমধ্যে ওই বছরের ২১৫ শতাংশের মধ্যে অন্তর্বর্তীকালীন হিসেবে ১১০% বা শেয়ারপ্রতি ১১ টাকা করে মোট ১ হাজার ৪৮৫ কোটি ৩৩ লাখ টাকার নগদ লভ্যাংশ প্রদান করে দিয়েছে।

গ্রামীণফোনের আগের বছরের তুলনায় ২০২৫ সালে ১৯% ব্যবসায় পতন হয়েছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের ২৬.৮৯ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয়েছে ২১.৯০ টাকা।

এর আগে ২০২৪ সালে গ্রামীণফোনের শেয়ারপ্রতি ২৬.৮৯ টাকা হিসাবে ৩ হাজার ৬৩০ কোটি ৯৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৩৩০ শতাংশ বা শেয়ারপ্রতি ৩৩ টাকা হিসেবে মোট ৪ হাজার ৪৫৫ কোটি ৯৯ লাখ টাকার নগদ লভ্যাংশ দেয়। অর্থাৎ মুনাফার থেকে ৮২৫ কোটি ৩ লাখ টাকার বেশি লভ্যাংশ দেয়। যা সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হয়।

২০২৩ সালে গ্রামীণফোনের শেয়ারপ্রতি ২৪.৪৯ টাকা করে নিট ৩ হাজার ৩০৭ কোটি ৪৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। ওই অর্থবছরের জন্য ১২৫ শতাংশ হারে ১ হাজার ৬৮৭ কোটি ৮৮ লাখ টাকার লভ্যাংশ দেওয়া হয়েছিল। যা ছিল মুনাফার ৫১.০৩ শতাংশ। বাকি ১ হাজার ৬১৯ কোটি ৬১ লাখ টাকা বা ৪৮.৯৭ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হয়েছিল।

উল্লেখ্য গ্রামীণফোনের বর্তমানে ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ১০ শতাংশ। বুধবার (০৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৬২.৮০ টাকায়।