অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বিদায়ী সপ্তাহে (০১-০৫ফেব্রুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ২৪.৬ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৯ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৪.৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০১-০৫ফেব্রুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ২৪.৬ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৯ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৪.৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২১ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.২০%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩.০৫%, ইসলামী ব্যাংকের ২.৯৯%, ডমিনেজের ২.৭৩%, সিটি ব্যাংকের ২.৫৩%, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২.১৯%, সিমটেক্সের ২.১৮%, ফাইন ফুডসের ২.০৪%, স্কয়ার ফার্মার ১.৮৬% ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১.৮৩% লেনদেন হয়েছে।