অর্থ বাণিজ্য প্রতিবেদক : জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (০৯ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। তবে অনেকদিন ধরেই নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা একধরনের প্রত্যাশা করে আসছিল। এরমধ্যেও খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অপসারণ না হওয়া পর্যন্ত পুরো আস্থা পাচ্ছেন না।

এই মাকসুদ কমিশন গত ১৭ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (০৯ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। তবে অনেকদিন ধরেই নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা একধরনের প্রত্যাশা করে আসছিল। এরমধ্যেও খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অপসারণ না হওয়া পর্যন্ত পুরো আস্থা পাচ্ছেন না।

এই মাকসুদ কমিশন গত ১৭ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩১২ পয়েন্টে। যা আগের ২ কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩২ পয়েন্ট কমেছিল।

এদিন ডিএসইতে ৬৪৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪৭৮ কোটি ৫৩ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৬৭ কোটি ৬৪ লাখ টাকার বা ৩৫ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩২৭ টি বা ৮২.৩৭ শতাংশের। আর দর কমেছে ৩৭ টি বা ৯.৩২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৩ টি বা ৮.৩১ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩২ টির, কমেছে ৩৯ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৪৮ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমেছিল।