আসলে কেউ কারও বন্ধু নয়
বিনোদন ডেস্ক : বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই কৌতুক অভিনেতা রাজপাল যাদবের জীবনে এবার নেমে এলো ঘোর বিষণ্ণতা। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় শেষ রক্ষা হলো না তার। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার বিকেলে দিল্লির তিহাড় জেলে আত্মসমর্পণ করেছেন এই অভিনেতা।
আত্মসমর্পণের আগে তার চোখে-মুখে ছিল চরম উদ্বেগের ছাপ। আক্ষেপ করে তিনি বলেন, ‘এই পৃথিবীতে আসলে কেউ কারও বন্ধু নয়। এখন আর আমার সামনে কোনো পথ খোলা নেই।’ ...
বিনোদন ডেস্ক : বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই কৌতুক অভিনেতা রাজপাল যাদবের জীবনে এবার নেমে এলো ঘোর বিষণ্ণতা। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় শেষ রক্ষা হলো না তার। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার বিকেলে দিল্লির তিহাড় জেলে আত্মসমর্পণ করেছেন এই অভিনেতা।
আত্মসমর্পণের আগে তার চোখে-মুখে ছিল চরম উদ্বেগের ছাপ। আক্ষেপ করে তিনি বলেন, ‘এই পৃথিবীতে আসলে কেউ কারও বন্ধু নয়। এখন আর আমার সামনে কোনো পথ খোলা নেই।’ ২০১৮ সালের এপ্রিলে ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল যাদবকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিলেন।
সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা ও তার স্ত্রী। সে সময় সাজা স্থগিত হলেও আইনি লড়াই চলতে থাকে। ২০২৪ সালে এসে আদালত পুনরায় তাকে দোষী সাব্যস্ত করে। যদিও আদালত আশা করেছিল, বাদিপক্ষের সঙ্গে সমঝোতা বা অর্থ ফেরতের মাধ্যমে বিষয়টি মিমাংসা হবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি।
গত বছরের অক্টোবর মাসে রাজপাল যাদব ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দেড় কোটি টাকা জমা দিয়েছিলেন। কিন্তু মোট দেনার বিশাল অঙ্ক শোধ করা তার পক্ষে সম্ভব হয়নি। এখনও প্রায় ৯ কোটি টাকা বকেয়া রয়েছে তার। পাওনাদারদের অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট রাজপালের প্রতি পূর্বের শিথিল অবস্থান তুলে নেওয়ার ঘোষণা দেন।
একই সঙ্গে বুধবার বিকেল ৪টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। কাজের প্রয়োজনে মুম্বাই থাকলেও আদালতের কড়া নির্দেশে দিল্লিতে গিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হন রাজপাল। এর আগেও এই মামলায় তিন দিন জেল খাটতে হয়েছিল তাকে। এই অভিনেতা আত্মসমর্পণের আগে বাস্তব জীবনের নিষ্ঠুর সত্য নিয়ে আক্ষেপ প্রকাশ করেন।
