আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন জাম্পা
খেলাধূলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৬৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচে মাত্র ২৩ রানের খরচায় ৪টি উইকেট নেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাতেই পাকিস্তানি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন জাম্পা।
আয়ারল্যান্ডের বিপক্ষে নেওয়া ৪ উইকেট মিলিয়ে জাম্পার উইকেট সংখ্যা এখন ৪০টি। তার সমান উইকেট নিয়ে দুই নম্বরে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চার নম্বরে রয়েছেন ...
খেলাধূলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৬৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচে মাত্র ২৩ রানের খরচায় ৪টি উইকেট নেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাতেই পাকিস্তানি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন জাম্পা।
আয়ারল্যান্ডের বিপক্ষে নেওয়া ৪ উইকেট মিলিয়ে জাম্পার উইকেট সংখ্যা এখন ৪০টি। তার সমান উইকেট নিয়ে দুই নম্বরে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চার নম্বরে রয়েছেন রশিদ খান। তালিকার পাঁচ নম্বরে অবস্থান আফ্রিদির। তার ঝুঁলিতে রয়েছে ৩৯টি উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এক নম্বরে রয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫০টি উইকেট নেওয়া একমাত্র বোলার তিনিই। ৪৩ ম্যাচে ২০.১২ গড়ে এবং ৬.৮৬ ইকোনোমিতে পঞ্চাশটি উইকেট নেন এই টাইগার অলরাউন্ডার। তাকে ছাড়িয়ে যেতে এখনও ১১টি উইকেট দরকার জাম্পা ও রশিদ খানদের।
প্রসঙ্গত, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান করে অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মার্কাস স্টোয়নিস। জবাবে খেলতে নেমে নাথান এলিস ও অ্যাডাম জাম্পার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৫ রান করেই থেমে যায় আইরিশদের ইনিংস।