অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০৮-১০ ফেব্রুযারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ৯ হাজার ৪২০ কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৯৭৭ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০৮-১০ ফেব্রুযারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ৯ হাজার ৪২০ কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৯৭৭ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৯ হাজার ৪২০ কোটি টাকা বা ১.৩৫ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৯১৪ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৭২ কোটি ৬৯ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৫৭ কোটি ৮৩ লাখ টাকার বা ২৮ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৬ পয়েন্ট বা ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৯৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৫৩ টির বা ৯০.৫১ শতাংশের, কমেছে ২৯ টির বা ৭.৪৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির বা ২.০৫ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৯ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০৩ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫০৩৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১ টির দর বেড়েছে, ৫২ টির দর কমেছে এবং ১৪ টির দর অপরিবর্তিত রয়েছে।