কৃষিবিদ ফিডের লভ্যাংশ ঘোষনা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত কৃষিবিদ ফিডের পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ১% বা শেয়ারপ্রতি ১০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষনা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭১ টাকা। কোম্পানিটির গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.০৭ টাকায়।
কৃষিবিদ ফিডের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত কৃষিবিদ ফিডের পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ১% বা শেয়ারপ্রতি ১০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষনা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭১ টাকা। কোম্পানিটির গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.০৭ টাকায়।
কৃষিবিদ ফিডের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে ৮ মার্চ রেকর্ড ডেট ঘোষনা করা হয়েছে।