অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত কৃষিবিদ সীডের মজুদ পণ্য ও স্থায়ী সম্পদের সত্যতা পায়নি নিরীক্ষক। যে কোম্পানিটিতে দীর্ঘদিন ধরে গ্রাহকদের থেকে টাকা আদায় না হওয়ায় লোকসানের ঝুঁকি তৈরী হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আর্থিক হিসাবে ২০২৫ সালের ৩০ জুন দেখানো মজুদ পণ্যের অস্তিত্ব, উৎপাদিত পণ্যের ব্যয় ও উৎপাদন প্রক্রিয়ায় থাকা পণ্যের ব্যয়ের বিষয়ে তারা নিশ্চিত হতে পারেননি। কারন তাদেরকে এসব বিষয়ে বিস্তারিত প্রমাণাদি দেওয়া হয়নি।

এই কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ...

এই কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ২৯ কোটি ৯৮ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখিয়েছে। তবে ওই সম্পদ কেনার তারিখ, ব্যয়, অবচয় হার, অবচয় শেষে মূল্য ইত্যাদি বিষয়ে ফিক্সড অ্যাসেট রেজিস্টার নিরীক্ষককে দিতে পারেনি। ফলে নিরীক্ষক স্থায়ী সম্পদের মূল্যের বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

এদিকে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে দীর্ঘদিন ধরে পাওনা টাকা আদায় হচ্ছে না বলে জানিয়েছেন নিরীক্ষক। এতে করে লোকসানের ঝুঁকি তৈরী হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কৃষিবিদ সীডের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০ কোটি টাকা। এরমধ্যে ৬২.৫০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। রবিবার (২২ ফেব্রুয়ারি) এ কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৯.৩০ টাকায়।