বিডি সার্ভিসেসের লোকসান কমেছে ২৪ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি সার্ভিসেসের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৫) ব্যবসায় ২৪ শতাংশ লোকসান কমেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৯৫) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (৫.২০) টাকা। এ হিসাবে লোকসান কমেছে ১.২৫ টাকা বা ২৪ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.২৯) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.৮৫) টাকা। ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি সার্ভিসেসের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৫) ব্যবসায় ২৪ শতাংশ লোকসান কমেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৯৫) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (৫.২০) টাকা। এ হিসাবে লোকসান কমেছে ১.২৫ টাকা বা ২৪ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.২৯) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.৮৫) টাকা। এ হিসাবে লোকসান কমেছে ০.৫৬ টাকা বা ৩০ শতাংশ।
গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৫.৭৯ টাকায়।