অর্থ বাণিজ্য প্রতিবেদক : গণতান্ত্রিক সরকার অযোগ্য খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অপসারণ করবে, এই প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে অনেকদিন ধরেই রয়েছে। এ জন্য তারা দেড় বছর ধরে অপেক্ষা করছিল কবে অপসারণ হবে এই অযোগ্য কমিশনের। যা বাস্তবায়ন হতে যাচ্ছে বলে রবিবার (২২ ফেব্রুয়ারি) খবর ছড়িয়েছে। তবে সে খবর এখনো নিশ্চিত করেনি সরকার। যাতে উত্থান টিকছে না।

মাকসুদ কমিশন গত ১৭ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গণতান্ত্রিক সরকার অযোগ্য খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অপসারণ করবে, এই প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে অনেকদিন ধরেই রয়েছে। এ জন্য তারা দেড় বছর ধরে অপেক্ষা করছিল কবে অপসারণ হবে এই অযোগ্য কমিশনের। যা বাস্তবায়ন হতে যাচ্ছে বলে রবিবার (২২ ফেব্রুয়ারি) খবর ছড়িয়েছে। তবে সে খবর এখনো নিশ্চিত করেনি সরকার। যাতে উত্থান টিকছে না।

মাকসুদ কমিশন গত ১৭ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৪২ পয়েন্টে। যা আগের ২ কার্যদিবসের উত্থানের মধ্যে সোমবার ৮৫ পয়েন্ট ও রবিবার ২ পয়েন্ট বেড়েছিল।

তবে এর আগের ৪ কার্যদিবসের টানা পতনের মধ্যে বৃহস্পতিবার ৫৩ পয়েন্ট, বুধবার ৫১ পয়েন্ট, মঙ্গলবার ১৯ পয়েন্ট ও সোমবার ১১ পয়েন্ট কমেছিল।

মঙ্গলবার ডিএসইতে ৮২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৭১৮ কোটি ৫৭ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ১০৬ কোটি ৩২ লাখ টাকার বা ১৫ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৯ টি বা ২৯.৯৭ শতাংশের। আর দর কমেছে ২২১ টি বা ৫৫.৬৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৭ টি বা ১৪.৩৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৩ টির, কমেছে ৬৪ টির এবং পরিবর্তন হয়নি ৪০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৫৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৪৮ পয়েন্ট বেড়েছিল।