অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১১ পয়েন্ট।

আজ ডিএসইতে ৫৬৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৮২৪ কোটি ৮৯ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ২৫৯ কোটি ৪২ লাখ টাকার বা ৩১ শতাংশ।

একইদিনে ডিএসইতে ...

একইদিনে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৪ টি বা ৩৯.১৯ শতাংশের। আর দর কমেছে ১৬৭ টি বা ৪২.৪৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭২ টি বা ১৮.৩২ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬ টির, কমেছে ৮৪ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৬৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়েছিল।