অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আহসান উজ জামান অবসর গ্রহন করেছেন। যার জায়গায় বর্তমান উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসাইনকে ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির বর্তমান এমডি ও সিইও মো. আহসান উজ জামান গত ২৫ ফেব্রুয়ারি বয়সজনিত কারনে অবসরে গেছেন। এতে করে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত তার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আহসান উজ জামান অবসর গ্রহন করেছেন। যার জায়গায় বর্তমান উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসাইনকে ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির বর্তমান এমডি ও সিইও মো. আহসান উজ জামান গত ২৫ ফেব্রুয়ারি বয়সজনিত কারনে অবসরে গেছেন। এতে করে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত তার পদে ভারপ্রাপ্ত হিসেবে জাহিদ হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।