সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিআইএফসি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২২-২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ড্রাস্ট্রিয়াল ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৫২.৭৮ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - প্রাইম ফাইন্যান্সের ৪৮.১৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩৬.১১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩৪.১৫ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৩২.০০ শতাংশ, ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২২-২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ড্রাস্ট্রিয়াল ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৫২.৭৮ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - প্রাইম ফাইন্যান্সের ৪৮.১৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩৬.১১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩৪.১৫ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৩২.০০ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৩১.৮২ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩০.৭৭ শতাংশ, পিপলস লিজিংয়ের ৩০.৭৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২৯.৩৬ শতাংশ ও বে-লিজিংয়ের ২৮.৮৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।