বিনিয়োগকারীরা ফিরে পেল ৮ হাজার ৩২৭ কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২২-২৬ ফেব্রুযারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ৮ হাজার ৩২৭ কোটি টাকা।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ১০ হাজার ৩৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২২-২৬ ফেব্রুযারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ৮ হাজার ৩২৭ কোটি টাকা।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ১০ হাজার ৩৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৮ হাজার ৩২৭ কোটি টাকা বা ১ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৬২৪ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৫০ কোটি ২১ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৬২৫ কোটি ৯১ লাখ টাকার বা ৩১ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৪ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১১৬ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৪ টির বা ৭০.৪৩ শতাংশের, কমেছে ৮৩ টির বা ২১.৩৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির বা ৮.২২ শতাংশের।