মিডল্যান্ড ব্যাংকে এমডি নিয়োগ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আহসান উজ জামান অবসর গ্রহন করেছেন। যার জায়গায় বর্তমান উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসাইনকে ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার পূর্ণাঙ্গ এমডি ও সিইও হিসেবে ইমতিয়াজ আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির বর্তমান এমডি ও সিইও মো. আহসান উজ জামান গত ২৫ ফেব্রুয়ারি বয়সজনিত কারনে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আহসান উজ জামান অবসর গ্রহন করেছেন। যার জায়গায় বর্তমান উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসাইনকে ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার পূর্ণাঙ্গ এমডি ও সিইও হিসেবে ইমতিয়াজ আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির বর্তমান এমডি ও সিইও মো. আহসান উজ জামান গত ২৫ ফেব্রুয়ারি বয়সজনিত কারনে অবসরে গেছেন। এতে করে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত তার পদে ভারপ্রাপ্ত হিসেবে জাহিদ হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়। তবে পরেরদিনই বা ২৬ ফেব্রুয়ারি ইমতিয়াজ উদ্দিন আহমেদকে একইপদে নিয়োগ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।