শেয়ারবাজারে বড় পতন, হতাশ বিনিয়োগকারীরা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে রবিবার (০১ মার্চ) মূল্যসূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৯১ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৬২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৪৫ পয়েন্ট।
রবিবার ডিএসইতে ৭৭৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৯৪৭ কোটি ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে রবিবার (০১ মার্চ) মূল্যসূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৯১ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৬২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৪৫ পয়েন্ট।
রবিবার ডিএসইতে ৭৭৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৯৪৭ কোটি ২৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ১৭১ কোটি ৭১ লাখ টাকার বা ১৮ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩০ টি বা ৭.৭১ শতাংশের। আর দর কমেছে ৩৫৩ টি বা ৯০.৭৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬ টি বা ১.৫ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৫ টির, কমেছে ১৩৮ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৩৫১ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট বেড়েছিল।