অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ডিএসইর নতুন প্রবিধান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিনিয়োগকারীদের অভিযোগ দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিষ্পত্তির লক্ষ্যে নতুন প্রবিধানমালা প্রণয়ন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
'ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিস্পুট) রেগুলেশনস, ২০২৬' শিরোনামে প্রণীত এ বিশেষ বিধিমালা গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় প্রকাশনা সংস্থা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
ডিএসই জানিয়েছে, তাদের ট্রেকহোল্ডার কোম্পানি ও তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের উত্থাপিত অভিযোগগুলো নিষ্পত্তির জন্য এই প্রবিধানমালা কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে অভিযোগ গ্রহণ, পর্যালোচনা এবং নিষ্পত্তির একটি ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিনিয়োগকারীদের অভিযোগ দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিষ্পত্তির লক্ষ্যে নতুন প্রবিধানমালা প্রণয়ন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
'ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিস্পুট) রেগুলেশনস, ২০২৬' শিরোনামে প্রণীত এ বিশেষ বিধিমালা গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় প্রকাশনা সংস্থা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
ডিএসই জানিয়েছে, তাদের ট্রেকহোল্ডার কোম্পানি ও তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের উত্থাপিত অভিযোগগুলো নিষ্পত্তির জন্য এই প্রবিধানমালা কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে অভিযোগ গ্রহণ, পর্যালোচনা এবং নিষ্পত্তির একটি প্রাতিষ্ঠানিক কাঠামো নির্ধারণ করা হয়েছে।
নতুন বিধিমালা এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় ফরমসমূহ ডিএসইর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। বিনিয়োগকারীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ দাখিল ও নিষ্পত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।
নতুন প্রবিধানমালা ও এই সংশ্লিষ্ট ফরম নিম্নোক্ত ওয়েব লিংকে পাওয়া যাবে- https://www.dsebd.org/SettlementofDisputeRegulationse.php