রেকর্ড গড়লেন লুঙ্গি
খেলাধূলা ডেস্ক : ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। রবিবার জিম্বাবুয়ের বিপক্ষেও জয় পেল প্রোটিয়ারা। তাতে সুপার এইটে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এইডেন মারক্রামের দল।
এমন জয়ের দিনে একটি রেকর্ড গড়েছেন লুঙ্গি এনগিদি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের হয়ে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। তাবরাইজ শামসিকে ছাড়িয়ে এই রেকর্ড গড়েছেন এনগিদি।
আজ মাঠে নামার আগে এনগিদির নামের পাশে আন্তর্জাতি টি-টোয়েন্টির উইকেট সংখ্যা ছিল ৮৯। ...
খেলাধূলা ডেস্ক : ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। রবিবার জিম্বাবুয়ের বিপক্ষেও জয় পেল প্রোটিয়ারা। তাতে সুপার এইটে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এইডেন মারক্রামের দল।
এমন জয়ের দিনে একটি রেকর্ড গড়েছেন লুঙ্গি এনগিদি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের হয়ে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। তাবরাইজ শামসিকে ছাড়িয়ে এই রেকর্ড গড়েছেন এনগিদি।
আজ মাঠে নামার আগে এনগিদির নামের পাশে আন্তর্জাতি টি-টোয়েন্টির উইকেট সংখ্যা ছিল ৮৯। তখন তাবজারইজ শামসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন এনগিদি। ম্যাচে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই উইকেটের দেখা পেয়েছেন এই পেসার। আর তাতেই একভাবে শীর্ষে উঠে যান তিনি।
৭০ ম্যাচে ৮৯ উইকেট নিয়ে এখন দুইয়ে আছেন শামসি। ৮২ উইকেট নিয়ে কাগিসো রাবাদা আছেন তালিকার তিন নম্বরে। এই সংস্করণে প্রোটিয়াদের হয়ে পঞ্চাশ উইকেট আছে আর ডেল স্টেইন (৬৪), ইমরান তাহির (৬১), ওয়েইন পার্নেল (৫৯), আনরিখ নরকিয়া (৫৬), আন্দিলে ফেলুকওয়ায়োর (৫০)।