মুনাফার ৬৪ শতাংশই কোম্পানিতে রেখে দেবে রিল্যায়েন্স ইন্স্যুরেন্স
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৬৪ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর শেয়ারহোল্ডারদের দেওয়া হবে ৩৬ শতাংশ। যে কোম্পানিটির আগের বছরের তুলনায় মুনাফা কিছুটা কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ২০২৫ সালে ব্যবসায় শেয়ারপ্রতি ৮.৪২ টাকা হিসেবে ৮৮ কোটি ৫৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৩০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ৩.০০ টাকা করে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৬৪ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর শেয়ারহোল্ডারদের দেওয়া হবে ৩৬ শতাংশ। যে কোম্পানিটির আগের বছরের তুলনায় মুনাফা কিছুটা কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ২০২৫ সালে ব্যবসায় শেয়ারপ্রতি ৮.৪২ টাকা হিসেবে ৮৮ কোটি ৫৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৩০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ৩.০০ টাকা করে মোট ৩১ কোটি ৫৫ লাখ টাকা বা মুনাফার ৩৫.৬৩% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। মুনাফার বাকি ৫৭ কোটি টাকা বা ৬৪.৩৭ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে।
এর আগে ২০২৪ সালের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি ৯.১২ টাকা হিসেবে ৯৫ কোটি ৮৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এরমধ্যে থেকে ৩০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ৩.০০ টাকা করে মোট ৩১ কোটি ৫৫ লাখ টাকা বা মুনাফার ৩২.৯২% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করে। মুনাফার বাকি ৬৪ কোটি ৩০ লাখ টাকা বা ৬৭.০৮ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হয়।
রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের আগের বছরের তুলনায় ২০২৫ সালে ৮% মুনাফা কমেছে। কোম্পানিটির আগের অর্থবছরের ৯.১২ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে নেমে এসেছে ৮.৪২ টাকা।
উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০৫ কোটি ১৬ লাখ টাকা। এ কোম্পানিটির ১ মার্চ শেয়ার দর দাঁড়িয়েছে ৭১.৬০ টাকায়।