মঙ্গলবারও লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েকদিনের ন্যায় মঙ্গলবারও (০৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৫৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - রবি অজিয়াটার ৩১.৯০ কোটি টাকার, ওরিয়ন ইনফিউশনের ৩০.৩১ কোটি টাকার, ব্র্যাক ব্যাংকের ২৩.৯৬ কোটি টাকার, সামিট অ্যালায়েন্সের ২০.৫৩ কোটি টাকা, ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েকদিনের ন্যায় মঙ্গলবারও (০৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৫৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - রবি অজিয়াটার ৩১.৯০ কোটি টাকার, ওরিয়ন ইনফিউশনের ৩০.৩১ কোটি টাকার, ব্র্যাক ব্যাংকের ২৩.৯৬ কোটি টাকার, সামিট অ্যালায়েন্সের ২০.৫৩ কোটি টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৯.২২ কোটি টাকা, খান ব্রাদার্সের ১৮.৯৬ কোটি টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৭.০৬ কোটি টাকার, যমুনা ব্যাংকের ১৬.৪৩ কোটি টাকার ও স্কয়ার ফার্মার ১৫.৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।