অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বুধবার (০৪ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেনের পরিমাণ।তবে আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩২৩ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২০৯ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৫৮২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৮৫ কোটি ১২ লাখ টাকা। এ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (০৪ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেনের পরিমাণ।তবে আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩২৩ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২০৯ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৫৮২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৮৫ কোটি ১২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩০২ কোটি ৭৪ লাখ টাকার বা ৩৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২৭ টি বা ৫৭.৭৬ শতাংশের। আর দর কমেছে ১১২ টি বা ২৮.৪৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৩.৭৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮ টির, কমেছে ৯৬ টির এবং পরিবর্তন হয়নি ১৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০১৮ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪২৮ পয়েন্ট বেড়েছিল।