শেয়ারবাজারে পতন অব্যাহত
অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের শেষদিনও (০৫ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৪১ পয়েন্টে। যা বুধবার ২ পয়েন্ট ও মঙ্গলবার ২০৯ পয়েন্ট কমেছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৪৫৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৮২ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের শেষদিনও (০৫ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৪১ পয়েন্টে। যা বুধবার ২ পয়েন্ট ও মঙ্গলবার ২০৯ পয়েন্ট কমেছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৪৫৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৮২ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১২২ কোটি ৯৬ লাখ টাকার বা ২১ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫২ টি বা ১৩.২৩ শতাংশের। আর দর কমেছে ৩০৮ টি বা ৭৮.৩৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৩ টি বা ৮.৪০ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪১ টির, কমেছে ১২৬ টির এবং পরিবর্তন হয়নি ১৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮২৫ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমেছিল।