অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (০৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে গভর্নরের মালিকানাধীন ইনটেক। বর্তমান গভর্নর কোম্পানিটির উদ্যোক্তা ও একসময় অধিকাংশ শেয়ারধারন করলেও বর্তমানে আছে মাত্র ০.৫০ শতাংশ শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৪.৬৬ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

বৃহস্পতিবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (০৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে গভর্নরের মালিকানাধীন ইনটেক। বর্তমান গভর্নর কোম্পানিটির উদ্যোক্তা ও একসময় অধিকাংশ শেয়ারধারন করলেও বর্তমানে আছে মাত্র ০.৫০ শতাংশ শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৪.৬৬ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

বৃহস্পতিবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এস্কয়ার নিটের ৪.৪১ শতাংশ, বিডি থাই ফুডের ৩.০৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২.৭৪ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ২.৪৬ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ২.৪৪ শতাংশ, আইসিবি এমপ্লয়ীজ ফান্ডের ২.১৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২.১২ শতাংশ, আমান কটনের ১.৭৩ শতাংশ ও শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১.৫৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।