বিনিয়োগকারীরা হারালো ২০ হাজার ৪১৩ কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০১-০৫ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ২০ হাজার ৪১৩ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৪ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ২০ হাজার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০১-০৫ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ২০ হাজার ৪১৩ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৪ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ২০ হাজার ৪১৩ কোটি টাকা বা ৩ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬২৪ কোটি ৩০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪১ কোটি ৮৫ লাখ টাকার বা ৪ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫৯ পয়েন্ট বা ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২৪১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬৭ পয়েন্ট বা ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৪৯ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৯ টির বা ১৫.০৫ শতাংশের, কমেছে ৩২৫ টির বা ৮২.৯০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির বা ২.০৪ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৬ কোটি ২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৭২ পয়েন্ট বা ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৮২৫পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৮৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৩ টির দর বেড়েছে, ২১৩ টির দর কমেছে এবং ৯ টির দর অপরিবর্তিত রয়েছে।
