ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (০৯ মার্চ) ব্লক মার্কেটে ২১ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩২ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৯০ লাখ ৩৯ হাজার ৭৭২ টি শেয়ার ৬৮ বার হাত বদলের মাধ্যমে ৩২ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে আল-আরাফাহ ব্যাংকের সবচেয়ে বেশি ৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ব্লকে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (০৯ মার্চ) ব্লক মার্কেটে ২১ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩২ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৯০ লাখ ৩৯ হাজার ৭৭২ টি শেয়ার ৬৮ বার হাত বদলের মাধ্যমে ৩২ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে আল-আরাফাহ ব্যাংকের সবচেয়ে বেশি ৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ এশিয়াটিক ল্যাবের ৭ কোটি ১৫ লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে।