এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডকে বে-মেয়াদিতে রুপান্তরের প্রস্তাব অনুমোদন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডকে মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড হতে বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে রুপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১০ মার্চ) বিএসইসির ১০০২তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড এর মেয়াদ ১০ বছর পূর্ণ হওয়ায় ইউনিটহোল্ডারদের মতামতসহ ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এর ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডকে মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড হতে বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে রুপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১০ মার্চ) বিএসইসির ১০০২তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড এর মেয়াদ ১০ বছর পূর্ণ হওয়ায় ইউনিটহোল্ডারদের মতামতসহ ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এর আবেদনের প্রেক্ষিতে ফান্ডটিকে মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড হতে বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে রুপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি। একইসাথে কমিশন ফান্ড সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক দলিলাদিও অনুমোদন প্রদান করেন।
রুপান্তরিত বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড এর প্রাথমিক আকার হবে ৫০.০০ কোটি টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে স্ট্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং কমার্শিয়াল ব্যাংক সেলন।