দুই দিনের বড় উত্থানের পরে বুধবার সামান্য বেড়েছে মূল্যসূচক
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহের শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে আক্রমণ শুরু করে বিশ্বের দুই শীর্ষ সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা-ইসরায়েল। যার প্রভাব বাংলাদেশের শেয়ারবাজারে বড় পতন দেখা দিয়েছে। এরমধ্যে প্রথম ৬ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্যসূচকটি কমে ৫৯১ পয়েন্ট। এরপরে সোমবার ও মঙ্গলবারের বড় উত্থানের পরে বুধবার (১১ মার্চ) মূল্যসূচক সামান্য বেড়েছে।
বুধবার (১১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহের শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে আক্রমণ শুরু করে বিশ্বের দুই শীর্ষ সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা-ইসরায়েল। যার প্রভাব বাংলাদেশের শেয়ারবাজারে বড় পতন দেখা দিয়েছে। এরমধ্যে প্রথম ৬ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্যসূচকটি কমে ৫৯১ পয়েন্ট। এরপরে সোমবার ও মঙ্গলবারের বড় উত্থানের পরে বুধবার (১১ মার্চ) মূল্যসূচক সামান্য বেড়েছে।
বুধবার (১১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৯২ পয়েন্টে। যা মঙ্গলবার ১৪৮ পয়েন্ট ও সোমবার ১৩২ পয়েন্ট বেড়েছিল। তবে এর আগে ৪ কার্যদিবসের টানা পতনের মধ্যে রবিবার ২৩২ পয়েন্ট, বৃহস্পতিবার ৮২ পয়েন্ট, বুধবার ২ পয়েন্ট ও মঙ্গলবার ২০৯ পয়েন্ট কমেছিল।
এর আগে যুদ্ধ শুরুর পর প্রথম কার্যদিবস রবিবার (০১ মার্চ) কমেছিল ১৩৯ পয়েন্ট। তবে বিএসইসিতে পরিবর্তনের আভাসে সোমবার (০২ মার্চ) ৭২ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৫২৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৯৩ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭০ কোটি ১৩ লাখ টাকার বা ১২ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩৬ টি বা ৬০.৩৬ শতাংশের। আর দর কমেছে ৯৮ টি বা ২৫.০৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৭ টি বা ১৪.৫৮ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ৩৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১ টির, কমেছে ৪২ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৮৩ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৪৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩৩৪ পয়েন্ট বেড়েছিল।