অর্থ বাণিজ্য প্রতিবেদক :   দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১২ মার্চ) ব্লক মার্কেটে ২৬ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬৯ লাখ ২ হাজার ৪২৯ টি শেয়ার ৫১ বার হাত বদলের মাধ্যমে ৪৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিকের সবচেয়ে বেশি ২১ কোটি টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১২ মার্চ) ব্লক মার্কেটে ২৬ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬৯ লাখ ২ হাজার ৪২৯ টি শেয়ার ৫১ বার হাত বদলের মাধ্যমে ৪৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিকের সবচেয়ে বেশি ২১ কোটি টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৩৫ লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ উত্তরা ব্যাংকের ২ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।