অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রথম ৬ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্যসূচকটি কমে ৫৯১ পয়েন্ট। সেখান থেকে পরবর্তী ৪ কার্যদিবসে (৯-১২ মার্চ) মূল্যসূচকটি বাড়ে ৩৫৯ পয়েন্ট। তবে চলতি সপ্তাহ শুরু হয়েছে পতনে।

রবিবার (১৫ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩১৯ পয়েন্টে। যা এর আগের টানা ৪ কার্যদিবসের উত্তানের মধ্যে বৃহস্পতিবার ৭৬ পয়েন্ট, বুধবার ৩ পয়েন্ট, ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রথম ৬ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্যসূচকটি কমে ৫৯১ পয়েন্ট। সেখান থেকে পরবর্তী ৪ কার্যদিবসে (৯-১২ মার্চ) মূল্যসূচকটি বাড়ে ৩৫৯ পয়েন্ট। তবে চলতি সপ্তাহ শুরু হয়েছে পতনে।

রবিবার (১৫ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩১৯ পয়েন্টে। যা এর আগের টানা ৪ কার্যদিবসের উত্তানের মধ্যে বৃহস্পতিবার ৭৬ পয়েন্ট, বুধবার ৩ পয়েন্ট, মঙ্গলবার ১৪৮ পয়েন্ট ও সোমবার ১৩২ পয়েন্ট বেড়েছিল। এ হিসাবে ওই ৪ কার্যদিবসে ডিএসইএক্স সূচক বাড়ে ৩৫৯ পয়েন্ট।

আজ ডিএসইতে ৫২৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৯১ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬৮ কোটি ২ লাখ টাকার বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৯ টি বা ২৫.৩৮ শতাংশের। আর দর কমেছে ২৪৬ টি বা ৬৩.০৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৫ টি বা ১১.৫৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৩৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৪ টির, কমেছে ৫২ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৯৮০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১১১ পয়েন্ট বেড়েছিল।