অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৯১ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে মুনাফার বাকি ৯ শতাংশ কোম্পানির সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রেখে দেওয়া হবে।

লাফার্জহোলসিমের ২০২৫ সালে শেয়ারপ্রতি ৪.৪০ টাকা হিসাবে ৫১১ কোটি টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৪০ (অন্তর্বতীকালীন ১৮%) শতাংশ বা শেয়ারপ্রতি ৪.০০ টাকা হিসেবে মোট ৪৬৪ কোটি ৫৫ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৯১ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে মুনাফার বাকি ৯ শতাংশ কোম্পানির সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রেখে দেওয়া হবে।

লাফার্জহোলসিমের ২০২৫ সালে শেয়ারপ্রতি ৪.৪০ টাকা হিসাবে ৫১১ কোটি টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৪০ (অন্তর্বতীকালীন ১৮%) শতাংশ বা শেয়ারপ্রতি ৪.০০ টাকা হিসেবে মোট ৪৬৪ কোটি ৫৫ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ মুনাফার থেকে ৪৬ কোটি ৪৫ লাখ টাকার কম লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রেখে দেওয়া হবে।

কোম্পানিটির পর্ষদ এরইমধ্যে ওই বছরের ৪০ শতাংশের মধ্যে অন্তর্বর্তীকালীন হিসেবে ১৮% বা শেয়ারপ্রতি ১.৮০ টাকা করে মোট ২০৯ কোটি ৫ লাখ টাকার নগদ লভ্যাংশ প্রদান করে দিয়েছে।

লাফার্জহোলসিমের আগের বছরের তুলনায় ২০২৫ সালে ৩৪% ব্যবসায় উত্থান হয়েছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের ৩.২৯ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয়েছে ৪.৪০ টাকা।

এর আগে লাফার্জহোলসিমের ২০২৪ সালে শেয়ারপ্রতি ৩.২৯ টাকা হিসাবে ৩৮২ কোটি ৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৩৮ (অন্তর্বতীকালীন ১৯%) শতাংশ বা শেয়ারপ্রতি ৩.৮০ টাকা হিসেবে মোট ৪৪১ কোটি ৩২ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করে। অর্থাৎ মুনাফার থেকে ৫৯ কোটি ১৬ লাখ টাকার বেশি লভ্যাংশ ঘোষণা করা হয়। যা সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হয়।

উল্লেখ্য লাফার্জহোলসিমের বর্তমানে ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩৬.৬১ শতাংশ। রবিবার (১৫ মার্চ) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫৩.৫০ টাকায়।