উত্থান দিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশের শেয়ারবাজারেও পড়ে। এতে করে যুদ্ধের প্রথম ৬ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্যসূচকটি কমে ৫৯১ পয়েন্ট। সেখান থেকে পরবর্তী ৪ কার্যদিবসে (৯-১২ মার্চ) মূল্যসূচকটি বাড়ে ৩৫৯ পয়েন্ট। তবে চলতি সপ্তাহ পতন দিয়ে শুরু হলেও ঈদের আগে শেষ কার্যদিবস উত্থান হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশের শেয়ারবাজারেও পড়ে। এতে করে যুদ্ধের প্রথম ৬ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্যসূচকটি কমে ৫৯১ পয়েন্ট। সেখান থেকে পরবর্তী ৪ কার্যদিবসে (৯-১২ মার্চ) মূল্যসূচকটি বাড়ে ৩৫৯ পয়েন্ট। তবে চলতি সপ্তাহ পতন দিয়ে শুরু হলেও ঈদের আগে শেষ কার্যদিবস উত্থান হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৫৪ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ৪৯ পয়েন্ট।
তবে এর আগের টানা ৪ কার্যদিবসের উত্তানের মধ্যে গত সপ্তাহের বৃহস্পতিবার ৭৬ পয়েন্ট, বুধবার ৩ পয়েন্ট, মঙ্গলবার ১৪৮ পয়েন্ট ও সোমবার ১৩২ পয়েন্ট বেড়েছিল। এ হিসাবে ওই ৪ কার্যদিবসে ডিএসইএক্স সূচক বাড়ে ৩৫৯ পয়েন্ট।
আজ ডিএসইতে ৪৬০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫২৩ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬৩ কোটি ২৪ লাখ টাকার বা ১২ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫৩ টি বা ৬৫.২১ শতাংশের। আর দর কমেছে ৭৩ টি বা ১৮.৮১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২ টি বা ১৫.৯৮ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৪ টির, কমেছে ৩৬ টির এবং পরিবর্তন হয়নি ৪০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৩১ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৩৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ০.৪৮ পয়েন্ট কমেছিল।