লুজারে লিজিং কোম্পানির আধিপত্য
অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে লিজিং কোম্পানির আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন লুজারের ৮টি বা ৮০ শতাংশই ছিল লিজিং কোম্পানি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সর্বোচ্চ দর কমেছে অস্তিত্ব ঝুঁকিতে থাকা বাংলাদেম ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর ৮.৩৩ শতাংশ কমার মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
সোমবার ডিএসইতে টপটেন লুজার তালিকায় ...

সোমবার ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য লিজিং কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্সের ৬.৭৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৬.০৬ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৫.৭৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.১৩ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.১৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪.৯২ শতাংশ ও মাইডাস ফাইন্যান্সের ৪.১১ শতাংশ শেয়ার দর কমেছে।