অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৭৩ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডারদের মাঝে মাত্র ২৭ শতাংশ বিতরণ করা হবে। যে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে ১৬ শতাংশ মুনাফা বাড়লেও লভ্যাংশ অপরিবর্তিত।

আইডিএলসি ফাইন্যান্সের ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৫.৫৮ টাকা হিসেবে ২৪৩ কোটি ৫৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১৫% হিসেবে শেয়ারপ্রতি ১.৫০ টাকা করে ৬৫ কোটি ৪৭ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৭৩ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডারদের মাঝে মাত্র ২৭ শতাংশ বিতরণ করা হবে। যে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে ১৬ শতাংশ মুনাফা বাড়লেও লভ্যাংশ অপরিবর্তিত।

আইডিএলসি ফাইন্যান্সের ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৫.৫৮ টাকা হিসেবে ২৪৩ কোটি ৫৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১৫% হিসেবে শেয়ারপ্রতি ১.৫০ টাকা করে ৬৫ কোটি ৪৭ লাখ টাকার বা ২৭% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ১৭৮ কোটি ৯ লাখ টাকা বা ৭৩% কোম্পানিতে রেখে দেওয়া হবে। এরমধ্যে ৫% বোনাস শেয়ার হিসেবে ২১ কোটি ৮২ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং বাকি ১৫৬ কোটি ২৭ লাখ টাকা সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) যোগ হবে।

এর আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ৪.৮২ টাকা করে নিট ২০০ কোটি ২৮ লাখ টাকা মুনাফা হয়েছিল। এর বিপরীতেও শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ৫% বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হয়। ওই বছর মুনাফার ৬৯ শতাংশ কোম্পানিতে রেখে দেয় আইডিএলসি ফাইন্যান্স কর্তৃপক্ষ।

এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে ১৬% মুনাফা বেড়েছে। এ কোম্পানিটির আগের বছরের ৪.৮২ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয়েছে ৫.৫৮ টাকা।

উল্লেখ্য, ১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আইডিএলসি ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৩৬ কোটি ৪৮ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর সোমবার (২৩ মার্চ) দাঁড়িয়েছে ৪১.১০ টাকায়।