অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের আগে শেষ কার্যদিবস উত্থান দিয়ে ছুটিতে গিয়েছিল শেয়ারবাজার। তবে ছুটি পরবর্তী প্রথম কার্যদিবস (২৪ মার্চ) পতনে শুরু হয়েছে। এদিন ৬২ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দর কমেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৮৫ পয়েন্টে। যা ঈদের আগে শেষ কার্যদিবস বেড়েছিল ৩৫ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪৯২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের আগে শেষ কার্যদিবস উত্থান দিয়ে ছুটিতে গিয়েছিল শেয়ারবাজার। তবে ছুটি পরবর্তী প্রথম কার্যদিবস (২৪ মার্চ) পতনে শুরু হয়েছে। এদিন ৬২ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দর কমেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৮৫ পয়েন্টে। যা ঈদের আগে শেষ কার্যদিবস বেড়েছিল ৩৫ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪৯২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৬০ কোটি ৩১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩২ কোটি ১৭ লাখ টাকার বা ৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২১ টি বা ৩০.৯৫ শতাংশের। আর দর কমেছে ২৪৩ টি বা ৬২.১৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২ টি বা ৬.৯১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৯ টির, কমেছে ৬৭ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৯২১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট বেড়েছিল।