রেকর্ড দামে রাজস্থান রয়্যালস কিনে নিল আমেরিকার ব্যবসায়ী
খেলাধূলা ডেস্ক : রাজস্থান রয়্যালসের মালিকানা হাত বদলে চলে গেছে আমেরিকায়। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম গ্রুপ রাজস্থান ফ্র্যাঞ্চাইজির শতভাগ মালিকানা কিনে নিয়েছে। আইপিএলের দলটি বিক্রি হয়েছে ১৬৩ কোটি ডলারে, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ২০ হাজার কোটি টাকা। এতে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট দলে পরিণত হলো রাজস্থান।
গত আইপিএলের শেষ থেকেই বর্তমান মালিকানা গ্রুপ দলটির ওপর আগ্রহ হারায়। ফলাফল, যে করেই হোক দলটির বিক্রির চিন্তা করে তারা। কিন্তু দাম বেশি ...
খেলাধূলা ডেস্ক : রাজস্থান রয়্যালসের মালিকানা হাত বদলে চলে গেছে আমেরিকায়। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম গ্রুপ রাজস্থান ফ্র্যাঞ্চাইজির শতভাগ মালিকানা কিনে নিয়েছে। আইপিএলের দলটি বিক্রি হয়েছে ১৬৩ কোটি ডলারে, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ২০ হাজার কোটি টাকা। এতে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট দলে পরিণত হলো রাজস্থান।
গত আইপিএলের শেষ থেকেই বর্তমান মালিকানা গ্রুপ দলটির ওপর আগ্রহ হারায়। ফলাফল, যে করেই হোক দলটির বিক্রির চিন্তা করে তারা। কিন্তু দাম বেশি চাওয়ায় আগ্রহী প্রতিষ্ঠান মিলছিল না বা বনিবনা হচ্ছিল না। অবশেষে কাল সোমানি এগিয়ে আসেন। যুক্তরাষ্ট্রের এই ব্যবসায়ী ২০২১ সাল থেকে ছিলেন রাজস্থানের অন্যতম বিনিয়োগকারী।
তিনি একা নন, আমেরিকান ওয়ালমার্টের মালিক রব ওয়ালটন তার ওয়ালমার্ট গ্রুপ, দ্য হ্যাম্প গ্রুপ (ফোর্ড মটর কোম্পানি) যোগ দেন সোমানির সঙ্গে। এই কনসোর্টিয়ামদের মালিকানায় আছে আমেরিকান ফুটবল এনএফএলের দল ড্রেট্রয়িট লায়ন্স।
আর মাত্র চারদিন পর পর্দা উঠবে আইপিএলের। এবারের আসর আগের মালিকানাতেই চলবে। ২০২৬ সালের আসর শেষে শতভাগ মালিকানা চলে যাবে কাল সোমানির হাতে।
এদিকে নতুন মৌসুমের জন্য স্যাম কারেনের জায়গায় শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে নিয়েছে রাজস্থান।
রবীন্দ্র জাদেজার পাশাপাশি চেন্নাই সুপার কিংস থেকে কারেনকে নিয়েছিল রাজস্থান। কিন্তু ইনজুরিতে গোটা টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছে ইংলিশ অলরাউন্ডারের।