অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটি পরবর্তী প্রথম কার্যদিবস (২৪ মার্চ) দেশের দুই শেয়ারবাজারেরই পতনে যাত্রা শুরু হয়েছিল। তবে পরেরদিন বা বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ঘুরে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে প্রায় ৬২ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজও পতন হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩১৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬৯ পয়েন্ট।

আজ ...

আজ ডিএসইতে ৬০৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৯২ কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১১১ কোটি ৩৩ লাখ টাকার বা ২৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪১ টি বা ৬১.৭৯ শতাংশের। আর দর কমেছে ১০২ টি বা ২৬.১৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৭ টি বা ১২.০৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৪ টির, কমেছে ৫৯ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৯৩০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট কমেছিল।