আকিজ ফুডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আকিজ ফুড অ্যান্ড বেভারেজেরে ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে।
বুধবার (২৫ মার্চ) ১০০৪তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর মেয়াদী Unsecured, Non-convertible, Fully Redeemable Zero-Coupon Bond এর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানী, ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আকিজ ফুড অ্যান্ড বেভারেজেরে ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে।
বুধবার (২৫ মার্চ) ১০০৪তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর মেয়াদী Unsecured, Non-convertible, Fully Redeemable Zero-Coupon Bond এর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির Trustee এবং Fund Arranger হিসাবে যথাক্রমে Sena Insurance PLC এবং North Star Investments (BD) Limited কাজ করবে।