লুজারে পঁচা শেয়ারের আধিপত্য
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে দূর্বল ও পঁচা কোম্পানির দাপট দেখা গেছে। যেখানে বন্ধ কোম্পানিও স্থান করে নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সর্বোচ্চ দর কমেছে জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর ৯.৩০ শতাংশ কমার মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এপোলো ইস্পাতের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে দূর্বল ও পঁচা কোম্পানির দাপট দেখা গেছে। যেখানে বন্ধ কোম্পানিও স্থান করে নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সর্বোচ্চ দর কমেছে জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর ৯.৩০ শতাংশ কমার মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এপোলো ইস্পাতের ৮.৮৯ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৮.৮৯ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৭.৫০ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৭.৪৬ শতাংশ, ফেমিলিটেক্স বিডির ৭.৩২ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৬.১২ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫.৮০ শতাংশ ও পিপলস লিজিংয়ের ৫.৭১ শতাংশ শেয়ার দর কমেছে।