ব্যবসায়িক মন্দার ওয়েস্টার্ন মেরিনের ২৩৬৫ কোটি টাকা ঋণ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৫ কোটি টাকা। এ কোম্পানিটির ঋণের পরিমাণ ২ হাজার ৩৬৫ কোটি টাকার বেশি। যা পরিশোধিত মূলধনের ১০ গুণ। এমন খামখেয়ালি ঋণের কারনে কোম্পানিটি দেশের প্রথম সারির ঋণ খেলাপি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এছাড়া ব্যবসায়িক মন্দায় কয়েক বছর ধরে গুণছে লোকসান।
কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির অনেক ঋণ নেওয়া হলেও পণ্য বিক্রি সে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৫ কোটি টাকা। এ কোম্পানিটির ঋণের পরিমাণ ২ হাজার ৩৬৫ কোটি টাকার বেশি। যা পরিশোধিত মূলধনের ১০ গুণ। এমন খামখেয়ালি ঋণের কারনে কোম্পানিটি দেশের প্রথম সারির ঋণ খেলাপি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এছাড়া ব্যবসায়িক মন্দায় কয়েক বছর ধরে গুণছে লোকসান।
কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির অনেক ঋণ নেওয়া হলেও পণ্য বিক্রি সে তুলনায় অনেক কম। যা কোম্পানিটির দূর্বল পরিচালন কর্মকাণ্ড তুলে ধরেছে। এভাবে চলতে থাকলে ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ১৯টি ব্যাংক-লিজিং কোম্পানিতে দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ দেখিয়েছে ২ হাজার ২৪৮ কোটি ৫৬ লাখ টাকা। এছাড়া দীর্ঘমেয়াদি কারেন্ট পোরশন হিসেবে স্বল্পমেয়াদি ১১৬ কোটি ৭০ লাখ টাকার ঋণ রয়েছে। এক্ষেত্রে মোট ঋনের পরিমাণ ২ হাজার ৩৬৫ কোটি ২৬ লাখ টাকা। এই ঋণের বিষয়ে কোম্পানিটির ৩১টি হিসাবের মধ্যে ৭টি ব্যাংক-লিজিং কোম্পানি নিরীক্ষককে ঋণের তথ্য নিশ্চিত করেছে।
কোম্পানিটির সবচেয়ে বেশি ১ হাজার ৬০ কোটি ৪৩ লাখ টাকার ঋণ নেওয়া রয়েছে ন্যাশনাল ব্যাংক থেকে। এছাড়া ব্যাংক এশিয়া থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৫০৫ কোটি ৯০ লাখ টাকা, সোনালি ব্যাংক থেকে তৃতীয় সর্বোচ্চ ২০৬ কোটি ৮৩ লাখ টাকা ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে চতুর্থ সর্বোচ্চ ১৬৬ কোটি ৬৫ লাখ টাকা ঋণ নেওয়া রয়েছে।
এমন পাহাড়সহ ঋণের কারনে শেষ ৫ অর্থবছরের (২০২১-২০২৫) মধ্যে ৪ বছরই লোকসান গুণেছে ওয়েস্টার্ন মেরিন। এরমধ্যে ২০২৩-২৪ অর্থবছরে নামমাত্র শেয়ারপ্রতি ০.০৪ টাকা মুনাফা করেছিল। ব্যবসায় এই মন্দায় ৫ বছরের কোন বছরই শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি ওয়েস্টার্ন মেরিন।
উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ওয়েস্টার্ন মেরিনের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৫ কোটি ২০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৯৯ শতাংশ। কোম্পানিটির বুধবার (২৫ মার্চ) শেয়ার দর দাঁড়িয়েছে ৮.৭০ টাকায়।