নিজেকে পরিপূর্ণ করার জন্য কোনও পুরুষের দরকার নেই
বিনোদন ডেস্ক : অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের দু’বছর কেটে গেছে। সেই সম্পর্ক ভাঙার পর থেকে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে মলাইকা অরোরার। সম্প্রতি শোনা যাচ্ছে, হিরা ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে তিনি। এরমধ্যেই ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদীর সঙ্গে নাম জড়ায় তাঁর। এত পুরুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা শোনা যাচ্ছে।
গত বছর এনরিকের অনুষ্ঠান থেকে হর্ষের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়ায়। কিছু দিন আগে তাঁরা বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। তবে সম্প্রতি সৌরভের সঙ্গে ...
বিনোদন ডেস্ক : অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের দু’বছর কেটে গেছে। সেই সম্পর্ক ভাঙার পর থেকে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে মলাইকা অরোরার। সম্প্রতি শোনা যাচ্ছে, হিরা ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে তিনি। এরমধ্যেই ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদীর সঙ্গে নাম জড়ায় তাঁর। এত পুরুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা শোনা যাচ্ছে।
গত বছর এনরিকের অনুষ্ঠান থেকে হর্ষের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়ায়। কিছু দিন আগে তাঁরা বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। তবে সম্প্রতি সৌরভের সঙ্গে ঘনিষ্ঠভাবে নাচতে দেখা যায় তাঁকে। পরপর পুরুষদের সঙ্গে নাম জড়ালে কেমন লাগে? এই বিষয়ে প্রশ্ন করা হলে মালাইকা স্পষ্ট বলেন, “এখন আমি এগুলো রসিকতা হিসাবেই গ্রহণ করি।” এমন গুঞ্জন নিয়ে পুত্র আরহান খানের সঙ্গে বসে হাসাহাসিও করেন মলাইকা।
আরবাজ় খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে আর বিয়ে করেননি মলাইকা। একাকী মা বলেই কি তাঁকে নিয়ে এত আলোচনা? একাকী মা হয়ে এই সমাজে টিকে থাকা কি কঠিন? সঙ্গীর অভাব বোধ করেন? উত্তরে মালাইকা বলেন, “এগুলো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, এমনিই হবে। এখন আমি খুব সুখী। আমার জীবনে যা যা হচ্ছে, সব নিয়ে খুশি আমি। সঙ্গী থাকা সত্যিই অসাধারণ। খুব সুন্দর বিষয় এগুলো। কিন্তু আমি খুব সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না।
তিনি বলেন, ‘আমার এখনই কাউকে চাই-ই চাই’, এমন অনুভূতি নেই আমার। বরং আমি নিজেকে নিজে তৈরি করেছি। সেটা নিয়ে আমি গর্বিত। আমাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনও পুরুষের দরকার নেই।”