অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রথম সারির ঋণ খেলাপি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ব্যবসায়িক মন্দায় কয়েক বছর ধরে লোকসানে। এরমধ্যেও আর্থিক হিসাবে কারচুপি বন্ধ হয়নি। তারা জাহাজ বিক্রি নিয়ে আর্থিক অস্থিরতার মধ্যে থাকা একটি ঝুকিপূর্ণ গ্রুপের সঙ্গে চুক্তি করলেও তা প্রকাশ করেনি। যারা ভূয়া সম্পদ দেখিয়েছে।

কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ আর্থিক হিসাবে অগ্রিম প্রদানবাবদ ৩৬০ কোটি ৫৮ লাখ টাকা সম্পদ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রথম সারির ঋণ খেলাপি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ব্যবসায়িক মন্দায় কয়েক বছর ধরে লোকসানে। এরমধ্যেও আর্থিক হিসাবে কারচুপি বন্ধ হয়নি। তারা জাহাজ বিক্রি নিয়ে আর্থিক অস্থিরতার মধ্যে থাকা একটি ঝুকিপূর্ণ গ্রুপের সঙ্গে চুক্তি করলেও তা প্রকাশ করেনি। যারা ভূয়া সম্পদ দেখিয়েছে।

কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ আর্থিক হিসাবে অগ্রিম প্রদানবাবদ ৩৬০ কোটি ৫৮ লাখ টাকা সম্পদ দেখিয়েছে। কিন্তু এর স্বপক্ষে নিরীক্ষককে প্রমাণাদি দিতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ।

ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ এস.আলম গ্রুপের সঙ্গে পণ্য বিক্রি নিয়ে চুক্তি করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে এস.আলম গ্রুপ আর্থিকভাবে অস্থিরতার মধ্যে থাকলেও এসব বিষয়ে আর্থিক হিসাবে হিসাব মান অনুযায়ি তুলে ধরেনি ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ। অথচ বিষয়টি কোম্পানির পণ্য বিক্রি কেমন প্রভাবিত হবে, তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ তথ্য।

আরও পড়ুন....

ব্যবসায়িক মন্দার ওয়েস্টার্ন মেরিনের ২৩৬৫ কোটি টাকা ঋণ

উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ওয়েস্টার্ন মেরিনের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৫ কোটি ২০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৯৯ শতাংশ। কোম্পানিটির বুধবার (২৫ মার্চ) শেয়ার দর দাঁড়িয়েছে ৮.৭০ টাকায়।