অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দুই কার্যদিবসের ন্যায় রবিবারও (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডসের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - ওরিয়ন ইনফিউশনের ২৩.০৫ কোটি টাকার, বিডি থাই ফুডের ১৭.৩৩ কোটি টাকার, টেকনো ড্রাগসের ১৩.২১ কোটি টাকার, ডমিনেজের ১২.৫৬ কোটি ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দুই কার্যদিবসের ন্যায় রবিবারও (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডসের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - ওরিয়ন ইনফিউশনের ২৩.০৫ কোটি টাকার, বিডি থাই ফুডের ১৭.৩৩ কোটি টাকার, টেকনো ড্রাগসের ১৩.২১ কোটি টাকার, ডমিনেজের ১২.৫৬ কোটি টাকার, ফাইন ফুডসের ১২.৩২ কোটি টাকার, সিটি ব্যাংকের ১২.১৬ কোটি টাকার, সামিট অ্যালায়েন্সের ১১.৪৩ কোটি টাকা, খান ব্রাদার্সের ১১.১৯ কোটি টাকার ও শাইনপুকুর সিরামিকসের ১০.৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।