লুজারে দূর্বল কোম্পানির দাপট
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে ব্যবসায় দূর্বল কোম্পানির দাপট দেখা গেছে। যেখানে বন্ধ কোম্পানিও স্থান করে নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার সর্বোচ্চ দর কমেছে প্রাইম টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ার দর ৬.৮৬ শতাংশ হ্রাসের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্লের ৫.১৫ শতাংশ, ওরিয়ন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে ব্যবসায় দূর্বল কোম্পানির দাপট দেখা গেছে। যেখানে বন্ধ কোম্পানিও স্থান করে নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার সর্বোচ্চ দর কমেছে প্রাইম টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ার দর ৬.৮৬ শতাংশ হ্রাসের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্লের ৫.১৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.৬২ শতাংশ, আইসিবি অগ্রণী ফান্ডের ৪.৩৫ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৪.২৬ শতাংশ, আইসিবি সোনালি ব্যাংক ফান্ডের ৪.০০ শতাংশ, একটিভ ফাইনের ৩.৯০ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট ফান্ডের ৩.৮৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩.৮০ শতাংশ ও প্রিমিয়ার ব্যাংকের ৩.৭৭ শতাংশ শেয়ার দর কমেছে।