ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২৯ মার্চ) ব্লক মার্কেটে ৪৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৩২ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪ লাখ ২০ হাজার ৬৬০ টি শেয়ার ৮১ বার হাত বদলের মাধ্যমে ৩২ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি ৮ কোটি ৫১ লাখ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২৯ মার্চ) ব্লক মার্কেটে ৪৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৩২ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪ লাখ ২০ হাজার ৬৬০ টি শেয়ার ৮১ বার হাত বদলের মাধ্যমে ৩২ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি ৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সামিট অ্যালায়েন্স পোর্টের ৫ কোটি ৮৩ লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ জিকিউ বলপেনের ২ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে।